হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩৫

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩৫

নিজস্ব প্রতিবেদক : May 09, 2026

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপতালে ভর্তি করা হয়েছে এক হাজার ৪৩৫টি শিশু।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ শিশুর। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৬১ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জনে। 

গত ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ৪৮৯ জন এবং হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৯৪৬ জন।

গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৯ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২৯ হাজার ৭৪৬। 

Share This