‘জ্বালানি সংকটে স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইনে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার’

‘জ্বালানি সংকটে স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইনে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক : March 31, 2026

দেশে জ্বালানি সংকট মোকাবিলার জন্য শিক্ষা মন্ত্রণালয় স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, এই প্রস্তাব বৃহস্পতিবার (০২ এপ্রিল) মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। সরকারের লক্ষ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা, একই সঙ্গে শিক্ষাব্যবস্থা সচল রাখা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, রমজানসহ নানা কারণে ক্লাস ঘাটতি পোষাতে শনিবারও স্কুল খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সপ্তাহের ৬ দিন ক্লাস চালু করতে গিয়ে শুধু জ্বালানি সংকট নয়, ট্রাফিক ব্যবস্হাপনা ও হামের প্রাদুর্ভাবের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের বড় অংশ অনলাইনে ক্লাস নেয়ার পক্ষে বেশি মতামত জানিয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় সেজন্য স্বশরীরের পাশাপাশি অনলাইনেও ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়ে। তবে কতদিন অনলাইনে ক্লাস নেয়া হবে সেটি কেবিনেট বৈঠকে চূড়ান্ত হবে।

Share This