ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : February 06, 2026

রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন। 

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।   

 

শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদেরকে লাঠিপেটা, টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে। 

 

অবস্থান কর্মসূচিতে আরও ছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

Share This