২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্ত

২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : February 06, 2026

তিন দিন ব্যাপী ২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬ ঢাকা সেনানিবাসস্থল কুর্মিটোলা গলফ কোর্স সমাপ্ত হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হয়েছে। উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের ৭৫৫ জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

এ সময় কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এবং টুর্নামেন্টের স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর নির্বাহী পরিচালক জনাব মিজানুর রহমান এবং কুর্মিটোলা গলফ ক্লাব ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

টুর্নামেন্টে বিজয়ী'রা হলেন, গ্যাঞ্জোরিগ টুভশিনটুগস, রানার-আপ রইস উদ্দিন সিদ্দিক এবং লেডিস উইনার মিসেস লি-হোয়া কিয়ং।

Share This