অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতিা ও সেবা প্রদানের মান উন্নত করার লক্ষেয ওইপির যাত্রা শুরু করেছে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকায় এক হোটেলে ওইপি প্লাটফর্ম উদ্বোধন করেন প্রবাসী ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (প্রকবৈকম) নেতৃত্বে উন্নত ওইপি প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকার, আন্তর্জাতিকশ্রম সংস্থা (আইএলও) এবং সুইজারল্যান্ড সরকারের যৌথউদ্যোগের ফসল। সমন্বিত এই জাতীয় ডিজিটাল গেটওয়ে শ্রমঅভিবাসন চক্রের মূল অংশীদার—অভিবাসনে আগ্রহী কর্মী, রিক্রুটিং এজেন্সি, ব্যুরো অব ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ডট্রেনিং (বিএমইটি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নিয়োগকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং প্রত্যাবর্তন ও পুনর্বাসন সেবাপ্রদানকারীদের—এক প্ল্যাটফর্মে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।
এই প্রতিষ্ঠানগুলোও সেবাগুলোকে একটি প্ল্যাটফর্মে আনারমাধ্যমে, ওইপি অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতিা ও সেবা প্রদানের মান উন্নত করবে, দালালদেরভূমিকা হ্রাস করবে এবংকর্মীদের জন্য অভিবাসন ব্যয় কমাতে সহায়তা করবে।