ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনে ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল-২০২৬’ পাশ হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাশ হয়।
এদিন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় ২০টি বিল পাশ হয়েছে। এর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাশ হয়। কোনো বিলে দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এবং কোনো আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রস্তাবের পর সর্বসম্মতিক্রমে বিলগুলো পাশ হয়।