আইএসটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

আইএসটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : December 13, 2025

রাজধানীর ধানমন্ডিস্থ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (আইএসটি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) আইএসটি-এর অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, আইএসটি’র পরিচালক (প্রশাসন) ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. সালেহ্ মুহম্মদ রফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসটি’র অধ্যক্ষ অধ্যাপক এম. এ. মজিদ।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইএসটি’র পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আবুদ্দারদা, স্নাতকপূর্বের ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, সাবেক সচিব আবু সাঈদ চৌধুরী, ক্রাউন ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, আইএসটি’র ছাত্র উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব ফরিদা নাসরীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আইএসটি’র প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সাবেক ডিন ইমেরিটাস অধ্যাপক ড. শাহিদা রফিককে।

Share This