অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : March 05, 2026

সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এমন হুঁশিয়ারি দেন।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, শরীয়তপুরে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের চিকিৎসক রাজেশ মজুমদার। তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করে স্থানীয় আধুনিক সিটি হাসপাতালে প্রাইভেট চেম্বারে রোগীর দেখার অপরাধে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। তার ঘটনা থেকে অন্যান্য চিকিৎসকদের শিক্ষা নিতে আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে। আগামীতে কোনো সরকারি চিকিৎসক অফিস সময়ে অনুপস্থিত থাকলে লাইসেন্স স্থগিত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পরিচয় এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই হবেন নারী। 

Share This