রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : February 05, 2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারক মাননীয় বিচারপতি জনাব এস, এম, এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যগণ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে।

এই সাক্ষাতে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

Share This