রাষ্ট্রপতির সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ, দিলেন বই উপহার

রাষ্ট্রপতির সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ, দিলেন বই উপহার

নিজস্ব প্রতিবেদক : February 04, 2026

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। 

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাদের সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

 

এ সময় তিনি নিজের লেখা ‘বিভীষিকাময় আয়নাঘর’ এবং তার বাবা গোলাম আযমের লেখা আত্মজীবনী ‘জীবনে যা দেখলাম’ (৯ খণ্ড) রাষ্ট্রপতিকে উপহার দেন।

 

বিষয়টি নিজের ফেসবুকে পোস্ট করেছেন আমান আযমী। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি খুব আগ্রহ সহকারে উপহার নিলেন এবং উল্টেপাল্টে দেখলেন। উনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

Share This