অন্তর্বর্তী সরকারের সময়কার ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিশেষ কমিটি তাদের সুপারিশ উপস্থাপন করেছে।
সুপারিশে বলা হয়, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি উত্থাপন করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে উপস্থাপনের প্রস্তাব করা হয়েছে।
অন্য দিকে ১৬টি অধ্যাদেশ আরও যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে।